বরিশাল থেকে ঝালকাঠিসহ৬ রুটে সরাসরি বাস চলাচল শুরু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল থেকে ঝালকাঠিসহ৬ রুটে সরাসরি বাস চলাচল শুরু



বরিশাল থেকে ঝালকাঠিসহ৬ রুটে সরাসরি বাস চলাচল শুরু
বায়ান্নোর বাংলা রির্পোট. দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে টানা ২২ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বরিশাল থেকে ঝালকাঠিসহ ৬ রুটে সরাসরি বাস চলাচল শুরু করা হয়েছে।  এর ফলে সকাল থেকে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট, খুলনা, বরগুনার সাথে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল করছে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। এ উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠি জেলা প্রশাসকের অনুরোধে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঝালকাঠি ও বরিশাল বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসনে বৈঠকের দিন ধার্য করা হয়েছে। ওই সভায় যদি ন্যায্য হিস্যার দাবি পূরণ না হয়, তাহলে পুনরায় নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে দীর্ঘ ১৯ দিনের মাথায় বরিশাল থেকে সরাসরি ৬ রুটে বন্ধ থাকা বাস চলাচল নিয়ে গত রোবাবার (২১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী পরেরদিন থেকে বরিশাল মালিক সমিতির বাস ঝালকাঠিতে ও ঝালকাঠির বাস বরিশালে চলাচল শুরু করার কথা থাকলেও তা শুরু হয় তিন দিন পরে আজ বুধবার।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad