বরিশালে চলছে
বেসরকারী শিক্ষকদের ধর্মঘট
বায়ান্নোর বাংলা রির্পোট. শিক্ষা
জাতীয়করন, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব
ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ ১১দফা দাবীতে শিক্ষক-কর্মচারীদের
অবিরাম কর্মবিরতি চলছে। আজ তৃতীয় দিনে ধর্মঘটের কারনে বরিশালে বেসরকারি কোন শিক্ষা
প্রতিষ্ঠানে ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে
বলে ক্ষোভ প্রকাশ করে। এরআগে বরিশাল বিভাগ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির
ব্যানারে ২২ জানুয়ারি থেকে অবিরাম ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। পূর্বঘোষিত
কর্মসূচীর অংশ হিসেবে আজ শিক্ষকরা স্ব স্ব এলাকার রাজনীতিবিদ,বুদ্ধিজীবী ও
পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন।

No comments:
Post a Comment