মেয়ে জামাতার বাড়িতে শ্বশুর পরিবারের লোকজনের হামলা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

মেয়ে জামাতার বাড়িতে শ্বশুর পরিবারের লোকজনের হামলা



গৌরনদী প্রতিনিধি . পুত্রবধূর সাথে শ্বশুরের বাগ্বিতন্ডাকে কেন্দ্র করে ছেলের শ্বশুর পরিবারের লোকজনে ফিল্মিস্টাইলে জামাতা মিঠুন সরদারের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করেছে। হামলায় দুইজন আহত হয়েছে। ঘটনায় ১৫/০৫/১৮ মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামে। ওই গ্রামের মুজাম সরদারের স্ত্রী জেসমিন বেগম জানান, অতিসম্প্রতি মিঠুনের কাছে তার বাবা (মুজাম সরদার) পাঁচ হাজার টাকা রাখতে দেন। সোমবার রাতে মিঠুনকে ঘরে না পেয়ে তার স্ত্রী মুক্তা বেগমের কাছে টাকার ব্যাপারে জানতে চাইলে তাকে (মুজাম সরদার) মুক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মিঠুন স্ত্রী মুক্তা বেগমকে ঘর থেকে নেমে যেতে বলেন মুজাম সরদার। তাৎক্ষনিক মোবাইল ফোনে বিষয়টি মুক্তা বেগম তার ভাই গৌরনদীর বাদামতলা গ্রামের ফালান শিকদারকে জানায়। পরবর্তীতে মধ্যরাতে ফালানের নেতৃত্বে টোকন শিকদার, নয়ন শিকদারসহ ২০/২৫ জনে ফিল্মিস্টাইলে হামলা চালায়। এতে মিঠুন সরদারের মা জেসমিন বেগম ছোটভাই আসিফ গুরুতর আহত হয়। আহত জেসমিন বেগম আরও জানান, হামলাকারীরা বসতঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট করে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad