ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গনহত্যা বন্ধ করার দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গনহত্যা বন্ধ করার দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল



বায়ান্নোর বাংলা ডেক্স . সাম্রাজ্যবাদ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গনহত্যা বন্ধ করার দাবী জানিয়ে আর্ন্তজাতিক আদালতে বিচার দাবী করে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে সিপিবি-বাসদ গনতান্ত্রিক বামমোর্চা বরিশাল জেলা কমিটি। শনিবার বেলা ১১টায় নগরীর সদররোড অশ্বিনী কুমার হলের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কর্মসূচি পালন করেন। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি এ্যাড. কে আজাদের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভা কর্মসূচিতে বক্তব্য রাখেন অদ্যাপক জলিলুর রহমান,দেওয়ান আঃ রসিদ নিলু,অধ্যাপক দুলাল মজুমদার,এ্যাড. বিশ্ব নাথ দাস মুন্সি, ডাঃ মনিষা চত্রবর্তী,অধ্যাপক সুরেন্দ্র নাথ রায়,ছাত্র নেতা শন্তুমিত্র,দিপংকর কুন্ড নবীন আহমেদ প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad