বঙ্গবন্ধুর ভাগ্নের শেষ শ্রদ্ধা নিবেদন নিরনিদ্রায় গণজাগরণ মঞ্চের আহবায়ক লিমন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বঙ্গবন্ধুর ভাগ্নের শেষ শ্রদ্ধা নিবেদন নিরনিদ্রায় গণজাগরণ মঞ্চের আহবায়ক লিমন



বায়ান্নোর বাংলা ডেস্ক . অগনিত মানুষকে কাঁদিয়ে তাদের অন্তিম শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে মুক্তিযোদ্ধা সংগঠক বাবা মতিয়ার রহমান তালুকদারের কবরের পাশে রবিবার দুপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বরিশালের প্রথম গণজাগরণ মঞ্চ আগৈলঝাড়া উপজেলা শাখার আহবায়ক, গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন। রবিবার বেলা ১১টায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মরহুমের জানাজা শেষে কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, উপজেলা প্রশাসন, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে গৈলা গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ আব্দুর রব সেরয়িাবাত ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস সোয়েব ইমতিয়াজ লিমনের লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ৪৩ বছর বয়সে সোয়েব ইমতিয়াজ লিমন ইন্তেকাল করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad