বরিশাল নগরীতে নকল বিদেশি মুদ্রাসহ আটক - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল নগরীতে নকল বিদেশি মুদ্রাসহ আটক



. বরিশাল নগরীতে ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে গিয়ে নকল বিদেশি মুদ্রাসহ (রিয়াল) দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সৌদি আরবের আসলও ২০০ রিয়াল উদ্ধার করা হয়।আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার ইউসুফপুর গ্রামের মোতালেব কাজীর ছেলে মানিক কাজী (বয়স ৩০) একই থানার শাখারপাড় গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে সাইফুল ইসলাম (বয়স ৩২) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি জানান, বৃহস্পতিবার বরিশাল নগরের রূপাতলী এলাকার প্রিন্স সুজ নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক জালাল উদ্দিন বাবুলের কাছে সৌদি প্রবাসী পরিচয় দেওয়া মানিক সাইফুল বিদেশি মুদ্রা বিক্রি করতে বরিশালে আসেন। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে নকল আসল মুদ্রা উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad