শামীম আহমেদ . সরকারী চাকুরীতে
নিয়োগের ক্ষেত্রে
কোটা পদ্ধতি
বাতিলে জাতীয়
সংসদে প্রধানমন্ত্রীর
ঘোষনার প্রজ্ঞাপন
জারীর দাবীতে
ক্লাশ পরীক্ষা
বর্জন করে
বিক্ষোভ সমাবেশ
করেছে বরিশাল
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র
অধিকার সংরক্ষণ
পরিষদের কেন্দ্রিয়
কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল
১১টায় বরিশাল
বিশ^বিদ্যালয়
ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হয়। রাস্ট্র
বিজ্ঞান বিভাগের
শেষ বর্ষের
ছাত্র শফিকুল
ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশ
বক্তব্য রাখেন
আইন বিভাগের
শেষ বর্ষের
ছাত্রী তনুশ্রী
রায়, ব্যবস্থাপনা
বিভাগের চতুর্থ
বর্ষের ছাত্র
সৈয়দ রিজভী,
অর্থনীতি বিভাগের
চতুর্থ বর্ষের
ছাত্র জহিরুল
ইসলাম এবং
রাস্ট্র বিজ্ঞান
বিভাগের চতুর্থ
বর্ষের ছাত্র
বিথীনা এনাম
সহ অন্যান্যরা। বক্তারা
বলেন, কোটা
বাতিলে প্রধানমন্ত্রীর
ঘোষনার প্রজ্ঞাপন
জারীর জন্য
৭ মে
পর্যন্ত সময়
বেঁধে দেওয়া
হয়েছিলো। শিক্ষার্থীরা
একমাস অপেক্ষা
করার পরও
প্রজ্ঞাপনা জারী না হওয়ায় ফের
তারা একই
দাবীতে আন্দোলন
শুরু করেছেন।
যতদিন পর্যন্ত
কোটা বাতিলের
প্রজ্ঞাপন জারী না হবে ততদিন
পর্যন্ত শিক্ষার্থীদের
শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা
দিয়েছেন বিক্ষোভকারী
শিক্ষার্থীরা।

No comments:
Post a Comment