বরিশালে বিএনপির মতবিনিময় সভা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বিএনপির মতবিনিময় সভা



শামীম আহমেদ . তৃণমূল পর্যায়ে বিএনপিকে চাঙ্গা করতে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা বিএনপির আয়োজনে দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বরিশাল- আসনের বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি মনজুর হোসেন মিলন, আনোয়ার সাদাত তোতা, আব্দুল মান্নান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার আকন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান লিটন, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম খান, সাধারণ সম্পাদক বারেক সরদার, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ খান, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুল, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুৎফর রহমান মোল্লা প্রমুখ

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad