আগৈলঝাড়া প্রতিনিধি . মধ্যযুগের মনসা
মঙ্গল কাব্য
গ্রন্থের রচয়িতা,
বাংলা সাহিত্যের
অমর কবি
বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত
৫শ ২৩
বছরের পুরোনো
মনসা মন্দির
পরির্দশনে আসেন বাংলাদেশ তথ্য কমিশনের
কমিশনার সাবেক
সচিব নেপাল
চন্দ্র সরকার। এ সময় তার
সফর সঙ্গী
হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ
তথ্য কমিশনের
সহকারী পরিচালক
মোঃ সালাউদ্দিন। গত সোমবার বিকেলে
বরিশালের আগৈলঝাড়ায়
বাংলাদেশ তথ্য
কমিশনের কমিশনার
সাবেক সচিব
নেপাল চন্দ্র
সরকার মন্দির
প্রাঙ্গনে আসলে মন্দির কমিটির পক্ষ
থেকে তাকে
ফুলেল শুভেচ্ছা
জানানো হয়। এ সময় তিনি
মনসা মন্দির
আঙ্গিনা, নাট
মন্দির এবং
কবি যে
বকুল ও
সাইতান গাছের
তলায় বসে
মনসা মঙ্গল
কাব্য লিখেছিলেন
সে স্থানগুলো
পরিদর্শন করেন
এবং
তিনি পরিদর্শন বইতে লিখেন “ আজ
স্বর্গীয় বিজয়
গুপ্ত প্রতিষ্ঠিত
মনসা মন্দির
পরিদর্শন করলাম। এ মন্দির পরিদর্শন
করে এমন
ইতিহাস বিজড়িত
স্থান দেখে
আমি অভিভূত। এখানকার
মন্দির কমিটির
আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি
এই অঞ্চলের
অদিবাসীদের সুখ ও সমৃদ্ধি কামনা
করি”।
এ সময়
মনসা মন্দির
সংরক্ষন ও
উন্নয়ন কমিটির
সাংগঠনিক সম্পাদক
ফনি ভূষন
কর্মকার, সদস্য
প্রল্লাদ দাস,
বেসরকারি এনজিও
পরিচালক কাজল
দাশ গুপ্ত,
আগৈলঝাড়া প্রেসক্লাব
সভাপতি কেএম
আজাদ রহমান,
সাংবাদিক মারুফ
মোল্লা, এফএম
নাজমুল রিপনসহ
স্থানীয় বিশিষ্ট
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Top Ad
আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment