বরিশাল বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১ আহত-১৫ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১ আহত-১৫



উজিরপুর প্রতিনিধি . ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সোনার বাংলা এলাকায় রবিবার দুপুরে বাস ট্রাকের সংঘর্ষে একজন নিহত ১৫ জন আহত হয়েছেন। নিহত কাঞ্চন হাওলাদার (৫০) বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের এমপিরহাট গ্রামের জব্বার হাওলাদারের পুত্র। গুরুগর আহত আব্দুল মালেক, আলো বেগম, হাফিজা বেগম, শিমু আক্তার, শারমিন ইসলাম, আসলাম, শাহ আলমসহ দশজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। দুর্ঘটনাস্থলে বসে বরিশালগামী একটি ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে দুটি গাড়িই সড়কের দুইপাশে ছিটকে পরে। দুর্ঘটনার পর প্রায় আধাঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।




No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad