বায়ান্নোর বাংলা ডেস্ক. বরিশালে র্যাব-৮ এর সদস্যদের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বরিশালের এয়ারপোর্ট থানাধীন শার্শী এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে আরিফুল রহমান সোহেল (বয়স ৩৩) ও একই থানাধীন মধ্য বকশীচর এলাকার মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে মোঃ নয়ন হাওলাদার (বয়স ২৫)। শুক্রবার র্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে বরিশালের লাকুটিয়া ও বাবুগঞ্জের মীরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, বৃহষ্পতিবার দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানধীন লাকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফুল রহমান সোহেলকে ১৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃতের দেখানো স্থান থেকে আরো ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরীঘাট বাজারস্থ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নয়ন হাওলাদারকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায়ও র্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি দায়ের করেছেন।
No comments:
Post a Comment