ভূয়া এমপি পরিচয় দিয়ে ঢাকায় আটক বরিশালের বাবুল চাখারী - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ভূয়া এমপি পরিচয় দিয়ে ঢাকায় আটক বরিশালের বাবুল চাখারী



  
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামী লীগের এমপি পরিচয়ে ঢাকার পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের কাছে তদবির করতে গিয়ে মো. বাবুল সরদার চাখারী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন।বুধবার বেলা ১১টার দিকে দিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তরা তাকে আটক করে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক বাবুল সরদার বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে।পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন জানান, সকালে তার দফতরে মুজিব কোর্ট পরিহিত অবস্থায় এক ব্যক্তি দেখা করতে আসেন।এ সময় তিনি নিজেকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস হিসেবে পরিচয় দেন।ওই ব্যক্তির ভিজিটিং কার্ডে তার নিজের ছবি থাকলেও নাম দেয়া হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসএমপি।কথোপকথনের একপর্যায়ে মুন্নু সিরামিকসের ৫ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩০ টাকার বকেয়া বিল মওকুফের জন্য বলেন তিনি।তার কথা ও আচরণে সন্দেহ হলে পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান জেনারেল মঈন উদ্দিন তার কক্ষ থেকে বেরিয়ে এসে মুঠোফোনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির সঙ্গে যোগযোগ করেন।এ সময় প্রতারণার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে আসল এমপি ইউনুসের পরামর্শে নকল এমপি বাবুলকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, সকালে পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ফোন দিয়ে ঘটনাটি জানান। আমি প্রতারককে আইনের হাতে তুলে দিতে বলেছি।খিলক্ষেত থানা পুলিশের ওসি মো. শহীদুল হক জানান, পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের দফতর থেকে ফোন পেয়ে পুলিশ পাঠান। প্রতারণার অভিযোগে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তার নাম মো. বাবুল সরদার চাখারী বলে জানান। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad