সৌদিতে আটকেরেখে যুবকের সাথে প্রতারনা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

সৌদিতে আটকেরেখে যুবকের সাথে প্রতারনা



বাকেরগঞ্জ প্রতিনিধি . বেকার জীবন থেকে অবসান নিয়ে বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য আদম ব্যাপারির প্রলোভনে সর্বস্ত্র খুঁইয়ে সৌদি আরবগমণ করে প্রতারনার শিকার হয়ে শুন্য হাতে দেশে ফিরেছেন জাহিদুল ইসলাম নামের এক যুবক। সর্বস্ত্র খুঁইয়ে এখন প্রতারক আদম ব্যাপারির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন জাহিদুল। কোথাও কোন সুফল না পেয়ে অবশেষে ১৬/০৫/১৮ বুধবার সকালে জেলার বাকেরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১নং ওয়ার্ড রুনসী মহল্লার বাসিন্দা ইসমাইল মিয়ার পুত্র প্রতারিত জাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে একই উপজেলার মহেশপুর ইউনিয়নের রুপারজোর গ্রামের সৌদি প্রবাসী নান্টু আকন সৌদিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতনে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে দেয়। পর তার (জাহিদুল) কাছ থেকে আট লাখ ৯৪ হাজার টাকা নেয়া হয় একমাত্র সহয় সম্ভল বিক্রি করে টাকা পরিশোধ করার পর জাহিদুলকে গত বছরের ডিসেম্বর সৌদি আরবে নেয়া হয়। জাহিদুল আরও জানান, সৌদিতে নিয়ে আদম ব্যাপারি প্রতারক নান্টু আকন তাকে (জাহিদুল) কোন কাজ না দিয়ে উল্টো পাসপোর্টসহ সকল কাগজপত্র আটক করে রাখেন। এমনকি জাহিদুলকে সৌদিতে আটক করে রাখায় তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। জাহিদুল সৌদি আরবে প্রায় পাঁচ মাস মানবেতর জীবন-যাপন করেন। এরইমধ্যে জাহিদুলের পরিবার আদম ব্যাপারি নান্টু আকনের স্ত্রী পারভীন বেগমের সাথে যোগাযোগ করলে সে জাহিদুলকে দেশে ফেরত পাঠানোর জন্য তার স্বামীর সাথে আলোচনা করে মোটা অংকের টাকা দাবি করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চাঁপের মুখে ৬০ হাজার টাকা পরিশোধ করার পর জাহিদুলকে দেশে পাঠিয়ে দেয়া হয়। প্রতারনার শিকার অসহায় যুবক জাহিদুল ইসলাম তাদের একমাত্র সহয় সম্ভল বিক্রি করে আদম ব্যাপারি নান্টু আকনকে দেয়া সমূদয় টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad