শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ববি উপাচার্যের সম্মাননা লাভ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ববি উপাচার্যের সম্মাননা লাভ



বায়ান্নোর বাংলা ডেস্ক . দেশবরেণ্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপঊফঁপধঃরড়হ চবধপব অধিৎফ-২০১৮পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা পরিবেশ বিজ্ঞানী প্রফেসর . এস এম ইমামুল হক। গত ১০ মে ২০১৮ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপাচার্য মহোদয় সম্মাননা লাভ করেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক ৮নং সেক্টর এর সেক্টর কমান্ডার স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়গণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রফেসর . এস এম ইমামুল হক ইতোপূর্বে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপবাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল”, “বাংলাদেশ ইউজিসি অ্যাওয়ার্ড-২০০৭”, “বঙ্গবন্ধু কৃষি পদক-২০০৮”, “বঙ্গবন্ধু স্বাধীনতা পদক-২০০৯ভূষিত হয়েছিলেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad