বাবুগঞ্জ প্রতিনিধি.
যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের বিচ্ছিন্ন লাশ ও ডুবে যাওয়া ট্রলারের কয়েকটি টুকরো উদ্ধার করেছে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৬/০৫/১৮ বুধবার সকালে নিখোঁজ জেল আবুল বাশারের (৩৫) লাশ ও মঙ্গলবার সন্ধ্যায় তার বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে যুবরাজ-৭ ও অভিযান-৭ নামের দুটি লঞ্চ বাবুগঞ্জ উপজেলার সন্ধা নদীর কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট নামক এলাকার অতিক্রমকালে লঞ্চ দু’টির কোন একটির ধাক্কায় নদীতে থাকা মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় আবুল বাশার ও সুভাষ নামের দুই জেলে নিখোঁজ হয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুর থেকে দিনভর বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জেলেদের সন্ধান করেন। সন্ধ্যায় এক জেলের একটি বিচ্ছিন্ন পা ও ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের কয়েকটি টুকরো উদ্ধার করা হলেও নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি। বুধবার সকালে জেলে আবুল বাশারের লাশ ভেসে ওঠার পর নিশ্চিত করা হয় বিচ্ছিন্ন পা আবুল বাশারের। আবুল বাশার গৌরনদী উপজেলার উওর সাকোকাঠী গ্রামের হাবিবুর রহমানের পুত্র অপর জেলে সুভাষ চন্দ্র একই গ্রামের সুধীর চন্দ্রর পুত্র। বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনার সময় কোন লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজ হয়েছেন সে ব্যাপরে তদন্ত চলছে। সঠিক তথ্য পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Top Ad
লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি সন্ধা নদীতে নিখোঁজ জেলের বিচ্ছিন্ন লাশ উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment