বরিশাল রেঞ্জ পুলিশের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ চালু
মাহফুজ ইসলাম সবুজ . বরিশালের ছয়টি জেলায় পুলিশী সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌছে দিতে এবং আরো বেগবান করতে রেঞ্জ অফিসের উদ্যোগে “Range
Police Barisal” নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরী করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে Range Police Barisal নামে সার্চ দিয়ে ডাউনলোড পূর্বক যে কোন অ্যানড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। বরিশাল রেঞ্জ ডিআইজ অফিস সূত্রে জানাগেছে, ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এই অ্যাপটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। সমাজের শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা অক্ষরজ্ঞান সম্পন্ন নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ অতি সহজেই তার মাতৃভাষায় এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে যে কোন মানুষ ২৪ ঘন্টা রেঞ্জ ডিআইজিসহ রেঞ্জের সকল পুলিশ সুপার, অতিঃ পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সকল থানার অফিসার ইন চার্জ’দের সাথে যোগাযোগ করতে পারবেন। এসএমএস, ফোনকল ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা রয়েছে এই অ্যাপটিতে। এছাড়া যেকোন অপরাধের তথ্যসহ অডিও, ভিডিও, ডকুমেন্ট ও ছবি পাঠানো যাবে। অ্যাপটির আরেকটি বিশেষ গুরুত্বপূর্ন দিক হল এতে সমগ্র বরিশাল রেঞ্জের চলমান বিট পুলিশিং কার্যক্রমের তথ্য সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেকটি বিট অফিসারদের মোবাইল নম্বর, বিট পুলিশিং সেকশনে দেয়া হয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ অতি সহজেই সংশ্লিষ্ট বিট অফিসারের সাথে যোগাযোগ করে কাঙ্খিত সেবা গ্রহন করতে পারবেন। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলী এই অ্যাপটির উপরিভাগের ডান কোনায় অপশন বাটন থেকে সহজেই প্রয়োজনীয় মেন্যু নির্বাচন করে কাঙ্খিত সেবা গ্রহণ করা যাবে। বরিশাল
রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম,পিপিএম জানান, বরিশাল বিভাগের সকল মানুষ এমনকি বিশ্বের যে কোন প্রান্ত থেকে সেবা প্রত্যাশী বরিশাল রেঞ্জের যে কোন স্থানের আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে সেবা গ্রহণ ও তথ্য প্রদান করতে পারবেন। অত্যন্ত যুগোপযোগী ই অ্যাপটি বরিশাল রেঞ্জের ০৬ টি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে। বরিশাল রেঞ্জের ডিআইজির একনিষ্ঠ উদ্দ্যোগে ও নির্দেশনায় তৈরি করা করা হয় আ্যাপসটি।
No comments:
Post a Comment