বরিশালে স্বামী স্ত্রীসহ আটক-৪, ইয়াবা-গাঁজা উদ্ধার - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে স্বামী স্ত্রীসহ আটক-৪, ইয়াবা-গাঁজা উদ্ধার



বরিশালে স্বামী স্ত্রীসহ আটক-৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
বায়ান্নোর বাংলা ডেক্স . বরিশাল নগরে পৃথক পৃথক অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল  থানা পুলিশ। শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, পাশাপাশি আটককৃতদেরকাছ থেকে মোট ৮৫ পিস ইয়াবা ও এককেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর রসুলপুর চর এলাকার বাসিন্দা জসিম সরদার ও তার স্ত্রী কমলাকে ১ কেজি গাঁজাসহ আটক করা করে এসআই মহিউদ্দিন। অপরদিকে নগরের পুরাতন পাসপোর্ট গলিতে অভিযান চালিয়ে আবু বকর মোঃ ফেরদৌস নামের এক যুবককে ৩০ পিস এবং নগরের ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া থেকে কামলা নামের এক যুবককে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গোপন  সংবাদের ভিত্তিতে এ দুটি অভিযান এস.আই শামীমের নেতৃত্বে সংগীয় ফোর্স পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই শামীম হোসেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad