ব্লু ইকনোমিক এলাকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ব্লু ইকনোমিক এলাকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


ব্লু ইকনোমিক এলাকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বায়ান্নোর বাংলা ডেক্স . স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাই আমরা আমাদের ব্লু ইকনোমিক এলাকা সমুদ্র উপকূলীয় এলাকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে “বড় ভাই, ভাই ভাই ও সুমন নামক ৩ বাহিনীর ৩৮ সদ‌স্য’র আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা আমাদের সকল বাহিনীর শক্তি বৃদ্ধি করে চলছি। আমি সবসময় বলি আমাদের পুলিশ এখন আর আগের সেই পুলিশ নয়। এরা শুধু পেশাদারিত্ব নয়, এরা দেশপ্রেমে উদ্বুদ্ধ, এরা যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। আজ কোষ্টগার্ড ও র‌্যাবকে আরো শক্তিশালী করা হয়েছে।  মন্ত্রী বলেণ, দেশের জনগন, দেশের পেশাজীবী, ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সেই লক্ষে কাজ করছি। এসময় তিনি যেসব জলদস্যু এখনো সুন্দরবনে বিরাজ করছে তাদের হয় আত্মসমাপর্ণ নতুবা কঠিন পরিস্থিতির জন্য তৈরী হতে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার আত্মসমাপর্ণকারী ১৩২ জন  জলদস্যূকে আর্থিক সহায়তাসহ পূর্ণবাসনের ব্যবস্থা করেছেন। এদের বেলায়ও তা করা হবে। তবে যাদের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনের মামলা চলমান আছে সেগুলো আইন অনুযায়ী চলবে। অনুষ্ঠানে ব্যার-৮ এর বরিশাল অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব এর সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ-এমপি,  র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বি‌পিএম (বার)।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad