মুলাদী উপজেলাধীন
রেনেসাঁ
অস্থায়ী
রেজিষ্ট্রেশনকৃত
বেসরকারী
প্রাথমিক
বিদ্যালয়টি
জাতীয়করন
ও
শিক্ষকদের
চাকুরী
সরকারী
না
হওয়ার
রহস্য
মুলাদী প্রতিনিধি
. বরিশাল জেলার মুলাদী উপজেলার
নাজিরপুর ইউনিয়নে অজপাড়াগাঁয়ে , হাওরÑবাওর ও
দূর্গম এলাকায় রেনেসাঁ বেসরকারী
প্রাথমিক বিদ্যালয়টি ২০০৫ ইং সালে
প্রতিষ্ঠিত হয়ে ২০১০ ইং
সালে অনুমতিপ্রাপ্ত
হয়। যার স্মারক নং-৪৬৪/৬ তারিখ-০৬/১১/২০১০
ইং।স্কুলটির শিক্ষার্থী ঐ সাল হতেই
শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ
গ্রহন করে ।প্রাথমিক
শিক্ষার বরিশাল বিভাগের উপ-পরিচালক স্কুলটির অস্থায়ী রেজিষ্ট্রেশন দান করেন ।যার স্মারক নং-১৮৩/১০ তারিখ-০৩/০৪/ ২০১২
ইং।বিদ্যালয়টি সকল দিক দিয়ে
উপযুক্ত হলেও ১২০/১৩নং
দেওয়ানী মোকদ্দমার কারনে জেলা যাচাই-বাছাই কমিটি স্কুলটি
জাতীয়করন ও শিক্ষকদের চাকুরী
সরকারী করনের সুপারিশ করেননি।দেওয়ানী
মোকদ্দমাটির রায় স্কুলটির পক্ষে
হবার কারনে প্রাথমিক
ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং-৩৮.০০৭.০০৮.০৬.০০.০০৯.২০১৫.২৩১৮ তারিখ- ০৩/১২/২০১৫ খ্রিঃ
আদেশ বলে পুনরায় জেলা
যাচাই-বাছাই কমিটি বিগত
১৬.১১.২০১৬ ইং
তারিখ স্কুলটি জাতীয়করন ও শিক্ষকদের চাকুরী
সরকারী করনের জন্য সুপারিশ
করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ক,খ,গ
ও ঘ তথ্য ছক,
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ে
প্রেরন করেন । যার
ডকেট নং- ৮২৮ তারিখ-০৫/১২/২০১৬
ইং।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা
যাচাই-বাছাই কমিটির কার্য
বিবরনীসহ সকল তথ্যাদি প্রাথমিক
ও গন শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব(বিদ্যালয়) ও
সদস্য সচিব ,বেসরকারী প্রাথমিক
বিদ্যালয় জাতীয়করন সংক্রান্ত কেন্দ্রীয় টাস্কফোর্স এর নিকট প্রেরন
করেন । যার
স্মারক নং- ৫০৩০/০৩
তারিখ- ২৯/১১/২০১৬
ইং। দীর্ঘ ১টি বছরেও
যখন স্কুলটি জাতীয়করন ও শিক্ষকদের চাকুরী
সরকারী করনের কিছু হচ্ছেনা
ও স্কুলটির কোন তথ্য পাওয়া
যাচ্ছেনা তখন স্কুল কর্তৃপক্ষ
ব্যর্থ মনোরথ হয়ে, বিগত
২১/১২/২০১৭ ইং
তারিখ পুনরায় প্রয়োজনীয় কাগজপত্রসম্বলিত
একখানা দরখাস্ত প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের
সচিব বরাবরে জমা দেন
।রেনেসাঁ বেসরকারী
প্রাথমিক বিদ্যালয়টি হাওর-বাওর,দূর্গম
ও অবহেলিত অজঁপাড়াগাঁেয়ে অবস্থিত হলেও স্কুলটির সকল
দিক দিয়ে উপযুক্ততা,জেলা
যাচাই- বাছাই কমিটির সুপারিশ
এবং প্রয়োজনীয় সকল শর্ত পূরন
হলেও কেন ? কি কারনে
? বিদ্যালয়টি জাতীয়করনসহ শিক্ষকদের চাকুরী সরকারীকরন হচ্ছেনা
তাহা রহস্যজনক। তাই,শিক্ষার উন্নয়ন
ও শিক্ষকদের
মানবেতর জীবন –যাপনের কথা
বিবেচনা করে জাতীয়করনের তালিকায়
স্কুলটির নাম অন্তর্ভুক্ত করার
জন্য স্বাধীনতার স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের সাহসীকন্যা ও উন্নয়নের প্রতীক
এবং শিক্ষা বান্ধব সরকার
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট
দাবী জানাচ্ছে এলাকার সকল শ্রেনী
পেশার মানুষ।
No comments:
Post a Comment