বরিশালে ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষনের সমাপ্তি
এনামুল হক খাঁন . বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় বরিশালে শেষ হয়েছে ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং
প্রশিক্ষন। সোমবার দুপুরে নগরীর জিলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বরিশালের বরেন্য সাংবাদিক আনিসুর রহমান
স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোঃ আবুল কালাম আজাদ। সাংবাদিক সুশান্ত ঘোষের
সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু, পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাছিমুল
আহসান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি
নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা তিনদিনব্যাপি এ প্রশিক্ষনে অংশগ্রহনকারী বরিশালের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন। এরআগে গত ১৩ জানুয়ারী সকালে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের অধ্যয়ন ও প্রশিক্ষন বিভাগের পরিচালক আনোয়ারা বেগম। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রিসোর্স পার্সন ড. প্রদীপ কুমার পান্ডে, ফ্রিল্যান্সার সাংবাদিক জুলফিকার আলী মানিক ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবুউ পস্থিত ছিলেন।

No comments:
Post a Comment