দশমিনায় ধর্ষন শেষে হত্যা করে কিশোরীকে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

দশমিনায় ধর্ষন শেষে হত্যা করে কিশোরীকে



দশমিনায় ধর্ষন শেষে হত্যা করে কিশোরীকে
দশমিনা প্রতিনিধি . পটুয়াখালীর দশমিনা উপজেলা নলখোলাস্থ সাবরেজিষ্টার্ড অফিসের পিছোন থেকে  হালিমা খাতুন(১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে হালিমাকে ধর্ষন শেষে হত্যা করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নলখোলা সাব রেজিষ্টার্ড অফিসের পিছনের ডোবায় দশমিনা সদরের হানিফ সরদারের মেয়ে হালিমার(১৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ থানায় খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছেন। দশমিনা থানার ওসি (তদন্ত) ইউনুস আলী জানান,কিশোরীর শরীরের উপরে পোষাক থাকলেও পোষাক ছিল না। হালিমার পড়নের স্যালোয়ার সাবরেজিষ্টার্ড অফিসের পাশের একটি র্নিমানাধীন ভবনের দোতলা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে হালিমাকে ধর্ষন শেষে র্নিমানাধীন ভবনের ছাদ থেকে নিচের ডোবায় ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। হালিমার চাচা চন্দন সরদার জানান, হালিমা অপ্রকৃতস্থ ছিল। সে প্রায়ই বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যেত। হালিমার চাচা চন্দন সরদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন দশমিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন কৃষ্ণ রায় চেীধুরী জানান, অধিকতর গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad