বরিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা



বরিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বায়ান্নোর বাংলা ডেক্স . বরিশাল শহরের ভাটিখানায় গলায় ফাঁস দিয়ে জুঁই আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই এলাকার শেকসন রোডের শরীফ মঞ্জিলে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ জুঁই আক্তার ওই এলাকার শাজাহান মিয়ার গলির বাসিন্দা জুম্মান হাসানের স্ত্রী। তিনি স্ত্রী তিন বছরের সন্তানকে নিয়ে শেকসন রোডের শরীফ মঞ্জিলে ভাড়াটিয়া বাসায় থাকতেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- গহবধূ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। ওই সময় স্বজনেরা তাকে উদ্ধার করে শেবচিমে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা দেন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু কী কারণে গৃহবধূ আত্মহত্যার পথ বেঁচে নিলেন সেই বিষয়ে কিছু বলতে পারছে না পুলিশ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad