মুলাদীর মজ্ঞুরীকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট না হওয়ায় অসন্তোষ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

মুলাদীর মজ্ঞুরীকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট না হওয়ায় অসন্তোষ



মুলাদীর মজ্ঞুরীকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট না হওয়ায় অসন্তোষ
মুলাদী প্রতিনিধি . সরকারী সিদ্ধান্ত মোতাবেক বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকা করার মানসে মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে  মজ্ঞুরীকৃত তালিকা প্রকাশ করার পরেও অদ্য পর্যন্ত তাদের গেজেট প্রকাশ না হওয়ায় তারা মানবেতর জীবনযাপনসহ দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন চরলক্ষীপুর নিবাসী আঃ করিম হাওলাদারের ছেলে মোঃ মোবারক হোসেন হাওলাদার,মুলাদীর মতিউর রহমান বেপারী, আঃ জব্বার খানসহ অনেকেই।জানা যায়, ২০১৭ ইং সালের ১৮ মে মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি, বরিশাল - আসনের মাননীয় সাংসদ তালুকদার মোঃ ইউনুসসহ উপজেলা নির্বাহী অফিসার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিনিধি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাদের যৌথ ম্বাক্ষরের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই তালিকা প্রকাশ করা হলেও কি কারনে ,কেন অদ্য পর্যন্ত মজ্ঞুরীকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করে তাদেরকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না তাহা সকলের নিকট প্রশ্নবিদ্ধ। তাই অতিসত্বর বাছাইকৃত  মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সুধী মহল। 

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad