উজিরপুর সহকারী সেটেলমেন্ট অফিসের বেঞ্চ সহকারী ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার
বায়ান্নোর বাংলা ডেক্স . ঘুষের টাকাসহ বরিশালের উজিরপুরের সহকারী সেটেলমেন্ট অফিসের বেঞ্চ সহকারী ফারুক হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে উপজেলা সদরের ডরিমিটরি থেকে তাকে গ্রেফতার
করে। এসময় তার কাছ থেকে ঘুষ বাবদ নেয়া ১০ হাজার টাকা জব্দ করা হয়। বেলা ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের পরিচালক মোঃ আবু সাঈদ। তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
No comments:
Post a Comment