বরিশালে
আড়িয়াল
খাঁ নদীতে
নৌকা
ডুবিতে কৃষক নিঁখোজ
বায়ান্নোর বাংলা ডেক্স . বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবির
ঘটনায় এক কৃষক নিঁখোজ রয়েছেন। নিঁখোজ কৃষক ইসমাইল হাওলাদার (৫৫) পার্শবর্তী মুলাদী
উপজেলার কাজিরচর ই্উনিয়নের ডিগ্রিরজর এলাকার মাজেদ হাওলাদারের ছেলে। শুক্রবার বেলা
১১ টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন নদে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়
সূত্রে জানাগেছে, ইসমাইল হাওলাদারসহ ৩ জনে মিলে নৌকায় করে ধান নিয়ে বাড়ি থেকে
মীরগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আড়িয়াল খা নদ ও সুগন্ধা নদীর মোহনায় পৌছালে
নৌকাটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন সাতরে উঠলেও ইসমাইল
হাওলাদার নিঁখোজ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিঁখোজের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।
No comments:
Post a Comment