বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি . আগামী নির্বাচনে লীগ হেটট্রিক বিজয় অর্জন করে লীগ একটানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপি কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করে তাদের পরাজয়ের হেটট্রিক পূর্ণ করবে। বৃহস্পতিবার বিকালে ভোলা বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে টবগী ইউনিয়ন লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন, ভোলা- আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি বিএনপি-জামায়েত জোট সরকারের ২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতা বর্বর নির্যাতন উল্লেখ করে বলেন, লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে সকল শ্রেণী মানুষ দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস করে আসছে। এছাড়া তিনি বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের বর্ণনা করে বলেন, বিশ্ব মানবতার মমতাময়ী মা শেখ হাসিনার হাত ধরে আজ আমরা মধ্যম আয়ের উন্নত দেশের দিকে দ্রুত ধাবিত হচ্ছি। আর এর সুফল পেতে হলে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যাত্রা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিক নিদের্শনা দেন। টবগী ইউনিয়ন লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে ইউনিয়ন লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব সফিউল্লাহ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লীগের যুগ্ম সম্পাদক কামরুল আহসান চৌধুরী, লীগ নেতা আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি সদস্য সমাজ সেবক আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরী, উপজেলা লীগের সহ-সভাপতি জহির উদ্দিন বাবর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক .. আব্দুল্লাহ, জুলফিকার আলী তুহিন হাওলাদার, পৌর লীগের যুগ্ম আহবায়ক মো: ইউসুফ হোসেন, কাচিয়া ইউনিয়ন লীগ সভাপতি নুরুল আমিন নিরব মিয়া প্রমূখ সহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উপস্থিত ডেলিগেটদের সিদ্ধান্ত মোতাবেক আলহাজ্ব সফিউল্লাহ চৌধুরী কে সভাপতি, মো: বেলায়েত হোসেন কে সাধারণ সম্পাদক এনামুল হক করিম কে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট টবগী ইউনিয়ন লীগের আগামী বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি এমপি আলী আজম মুকুল।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad