বাকেরগঞ্জের দূর্গাপাশা মেম্বরের হাতে খুন গ্রেফতার -১ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বাকেরগঞ্জের দূর্গাপাশা মেম্বরের হাতে খুন গ্রেফতার -১



বাকেরগঞ্জের দূর্গাপাশা মেম্বরের হাতে খুন গ্রেফতার -

বাকেরগঞ্জ প্রতিনিধি . বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়নে মধ্য জিরাইলে মেম্বরের হাতে খুন হয়েছে মো. তোফাজ্জেল হোসেন জিতেন মল্লিক। সরোজমিনে জানা যায়, মৃত: মো. নাজেম আলী মল্লিকের পুত্র মো. তোফাজ্জেল হোসেন (জিতেন) মল্লিক (৫৫) এর সাথে একই বাড়ির মৃত মো. কাছেম আলী মল্লিকের পুত্র কালাম মল্লিকের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দফায় দফায় শালিস মিমাংসা করলেও বিরোধ থেকে যায়। আগামী ২৩ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিস মিমাংসায় বসবে বলে ২নং ওয়ার্ডের মৃত: মো. সনাতন সরদারের পুত্র ইউপি সদস্য লিটন সরদার নিরধার করেন। ২০ জানুয়ারী সকাল .৩০ টায় লিটন মেম্বর জিতেন মল্লিকে ডেকে নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুসকে শালিস মানার জন্য চাপ প্রয়োগ করলে জিতেন মল্লিক ইউনুস মেম্বরকে শালিস না মানার জন্য আপত্তি করেন। পরে কথা কাটাকাটির এক পর্যায় লিটন মেম্বর ক্ষিপ্ত হয়ে জিতেন মল্লিকের উপরে অতর্কীত হামলা চালায়। হামলার একপর্যায় জিতেন মল্লিক মাটিতে লুটিয়ে পরলে ঘটনাস্থলে জিতেন মল্লিক মারা যায়। স্থানীরা বাকেরগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি অবিহিত করলে বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান ঘটনাস্থল পৌছে জিতেন মল্লিকের মৃত দেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মরর্গে প্রেরন করেন। ঘটনাস্থল থেকে কালাম মল্লিকে স্ত্রী চায়না বেগমকে গ্রেফতার করা হয়। এবিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বলেন, ইতি মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এঘটনায় জিতেন মল্লিকের বড় ছেলে বাহাদুর বাদি হয়ে জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দূর্গাপাশা ইউনিয়নের বিক্ষুব্দ জনসাধারণ লিটন মেম্বরের ফাঁসির দাবী জানায়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad